নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে সাধারণ মানুষের কাছে অধিক মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এর নেতৃত্বে বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল ) সকাল থেকে শহরের বিভিন্ন বাজার ও পণ্যজাত প্রতিষ্ঠানগুলোতে এ অভিযান পরচিালনা করা হয়।
এসময় নগরীর খানপুর, কিল্লার পুল, মাসদাইর বাজার, গাবতলী বাজার পরিদর্শন করে গোশতের দোকান, কাঁচা বাজার, মুদি ও কনফেকশনারী সহ ৪টি দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজার স্থিতিশীল পর্যায়ে রাখতে বেশকয়েকটি দোকান মালিককে সতর্ক করে দেয়া হয়।
এ বিষয়ে সহকারি পরিচালক সেলিমুজ্জামান বলেন, আমরা কিন্তু জেলার বিভিন্ন প্রতিষ্ঠানকে নিবিড়ভাবে পর্বেক্ষন করছি। বর্তমান করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ যেন প্রতারিত না হয় এজন্য অভিযান ভষ্যিতেও অব্যাহত থাকবে। এরআগেও জালকুড়ি, ভুঁইগড়, চিটাগাং রোডস্থ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। আমরা চাই মুনাফালোভী ব্যবসায়ীরাও সতর্ক হোক, সহনশীল হোক। এ লক্ষ্যেই আমাদের অভিযান পরিচালনা করা হচ্ছে।

