নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত ৩৩, মোট ৮৮২ জন

নারায়ণগঞ্জে করোনা শনাক্ত রোগী বেড়ে র্সবমোট ৫৯জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা মোট ৮৮২ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ৪২ জন। গত ৪৮ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন কোন মৃত্যু নেই। বুধবার (২৯ এপ্রিল) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। আইইডিসিআর সূত্রে গতকাল সন্ধ্যা পর্যন্ত এই আক্রান্তের সংখ্যা ছিল ৮৪৯ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ২৮ জন ও আক্রান্ত ৫৫১ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ১০ জন ও আক্রান্ত ২৫২। বন্দর উপজেলার ৫ টি ইউনিয়নে আক্রান্তের সংখ্যা ১৭ ও মারা গেছেন ১ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ২০, সোনারগাঁয়ে আক্রান্ত ২৯ ও মারা গেছেন ২ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১ জন ও ১৩ জন আক্রান্ত।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ২৬০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮৪ জনের। এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৬২৪, সদর উপজেলায় ১৪১৫, বন্দরে ১৬৬, আড়াইহাজারে ১৮৪, সোনারগাঁয়ে ১১৯, রূপগঞ্জে ৯৯ জনের।

জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩০ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১৮ জন, সদর উপজেলার ৮ জন, রূপগঞ্জের ১ জন ও আড়াইহাজারের ৩ জন।

About the author

SOFT PRO IT