নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরো ৭৮, মোট ৪৯৯, মৃত্যু ২সহ মোট ৩৫জন

নারায়ণগঞ্জে করোনা শনাক্ত রোগী বেড়ে র্সবমোট ৫৯জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলাজুড়ে নতুন করে আরো ৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪৯৯ জন। এরমধ্যে নতুন করে ২ জনের মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা ৩৫। বুধবার (২২ এপ্রিল) সকালের দিকে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। এই হিসেবে  ২০ এপ্রিল সকাল আটটা থেকে ২১ এপ্রিল সকাল আটটা পর্যন্ত। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, আগের ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ জেলাজুড়ে আক্রান্তের সংখ্যা ছিল ৪২১ এবং মৃত্যুর সংখ্যা ছিল ৩৩।

তথ্য সূত্রে, আড়াইহাজার উপজেলায় আক্রান্ত ১২, বন্দর উপজেলায় ৫ জন ও মৃত্যু ১, রূপগঞ্জ ৭ জন ও মৃত্যু ১, সদর উপজেলায় ৭৯ এবং মৃত্যু ৮ ও সোনারগাঁ উপজেলায় ৮ জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ২ জনের। গত ২৪ ঘণ্টায় জেলায় ২০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত পুরো জেলা থেকে ১৪ শ ৬ জনের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। নারায়ণগঞ্জে ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ৩০ মার্চ আক্রান্ত এক নারীর মৃত্যু হয়।

About the author

SOFT PRO IT