জাতীয় সংবাদ শিরোনাম

করোনা রোগীদের বাড়িতে চিকিৎসায় বাধা দিলে ব্যবস্থা নেয়া হবে : ডিএমপি কমিশনার শফিকুল

করোনা রোগীদের বাড়িতে চিকিৎসায় বাধা দিলে ব্যবস্থা নেয়া হবে : ডিএমপি কমিশনার শফিকুল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : করোনায় আক্রান্ত হয়ে ৬৮ শতাংশ রোগীই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন যাদের হাসপাতালে আনা হয়েছে, তাদের বেশিরভাগকেই সামাজিক চাপের কারণে ভর্তি করতে হয়েছে বাসায় রেখে করোনা রোগীদের চিকিৎসা দেয়ার ক্ষেত্রে বাধা দেয়া হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম

গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি ডিএমপির আট ক্রাইম ডিভিশনকে এমন নির্দেশনা দিয়েছেন। নির্দেশনায় করোনা রোগীদের চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসক নার্সদের নিজ নিজ ফ্ল্যাটে থাকতে বাধা এবং তাদের সঙ্গে বিরূপ আচরণের অভিযোগ পেলেও ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান

ডিএমপি সূত্রে জানা যায়, করোনা রোগীদের চিকিৎসা যেন ব্যাহত না হয় বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থেকে রোগী, চিকিৎসক নার্সদের প্রয়োজনীয় সহযোগিতা করতে বলা হয়েছে। কমিশনারের এসব নির্দেশ রাজধানীর ৫০ থানার ওসিদের জানিয়ে দেয়া হয়েছে

গত বৃহস্পতিবার ডিএমপি কমিশনার গণমাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সংবাদকর্মী, ব্যাংকারসহ জরুরি সেবায় নিয়োজিত ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে দেয়ার হুমকি দেয়া হলে যেন পুলিশে ফোন করে জানানো হয়। পুলিশ আইনগত ব্যবস্থা নেবে

About the author

SOFT PRO IT