সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও বেতন প্রদান করলেন নিট রিচুলী এপারেলস

শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও বেতন প্রদান করলেন নিট রিচুলী এপারেলস
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা প্রার্দুভাবে কর্মহীণ হয়ে পড়া শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নিট রিচুলী এপারেলস এর ব্যবস্থাপনা পরিচালক মো. কাশেম। শনিবার ( ১১ এপ্রিল ) বিকালে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকায়  এ  কর্মসূচী পালন করা হয়। প্রতিটি প্যাকেট তাদের জন্য রয়েছে নিত্য প্রয়োজনী খাদ্য সামগ্রী চাল, ডাল, লবন, আলু, পিয়াজ। ওইসময় ৮৫০ জন শ্রমিকককে খাদ্য বিতরণের পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক জানে আলক লালা, হারুন অর রশিদ সুমন, আব্দুল খালেক, হারুন অর রশিদ সেলিম, শহিদুল ইসলাম, এসএম নুরুল হুদা, মনির হোসেন, নাহিদ হাসান, মো. পিয়াস, সুক্কুর, রুবেল সহ অন্যান্যরা।

About the author

SOFT PRO IT