রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে প্রথম করোনা বোগী শনাক্ত, জনমনে আতঙ্ক

জ্বর-ঠান্ডা মানেই করোনা ভাইরাসে আক্রান্ত নয়
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে এক বৃদ্ধ নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা রোগী সনাক্তকরনের খবর ছড়িয়ে পরলে পুরো রূপগঞ্জজুড়ে সাধারণ মানুষের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে।

ডা. সাঈদ আল মামুন জানান, যে নারীর শরিরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে তার বয়স ৫৫ বছর। আজ বিকেলের মধ্যেই স্বাস্থ্যকর্মী ও উপজেলা প্রশাসন গিয়ে ঐ নারীর পরিবারের সকল সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হবে। আশপাশের বাড়িগুলোকে লকডাউন করে দেওয়া হবে। ওই নারী বর্তমানে ক্রিসেন্ট নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

About the author

SOFT PRO IT