সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ডা. বিরুর নেতৃত্বে উপজেলা আ.লীগের ত্রাণ বিতরণ

সোনারগাঁয়ে ডা. বিরুর নেতৃত্বে উপজেলা আ.লীগের ত্রাণ বিতরণ
Written by SOFT PRO IT

 নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : মরণব্যাধি করোনায় ক্ষতিগ্রস্থ সোনারগাঁয়ের ছিন্নমুল মানুষের মাঝে চাল, ডাল, আলু ও লবন সহ বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ করেছে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি জামপুর ইউনিয়নের পাকুন্দা এলাকায় প্রায় পাঁচ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সদস্য সামসুদ্দিন খাঁন আবু, জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট শাহাজাদা, ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসাইন, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলী হায়দার, যুগ্ম সম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারন সম্পাদক রাসেল মাহমুদ, আওয়ামীলীগ নেতা নুরু হাজী, খোকন মোল্লা, মাসুদ সিকদার, যুবলীগ নেতা রোমান ভূঁইয়া, রুবেল ভূঁইয়া, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক মোমেন, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আলীম, সাধারন সম্পাদক মোবারক হোসেন, ছাত্রলীগ নেতা শাহরিয়ার ইমন, সাংবাদিক হাবিবুর রহমান সহ আরও অনেকে।

About the author

SOFT PRO IT