রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে দুস্থ্য ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

রূপগঞ্জে দুস্থ্য ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ হতে দুস্থ্য ও দরিদ্র লোকজনদের মাঝে খাদ্য সামগ্রী ও জীবাণু নাশক স্যানেটাইজার বিতরণ করা হয়। ২৮ মার্চ (শনিবার) দুপুরে তারাবো পৌরসভার তারাব দক্ষিনপাড়া ও হাটিপাড়া এলাকায়ঘুরে  এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট তাহেরা আক্তার ববি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার লিয়াকত, কাউন্সিলর আমির হোসেন, ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক আশিকুর রহমান হান্নান, ইমদাদুল হক দুলাল,রাসেল মাহমুদ, রোবেল মাহমুদ, সাহেল মাহমুদ আকন্দ, নূর আলম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, পর্যায়ক্রমে সরকারের দেওয়া খাদ্য সামগ্রী পটুরো উপজেলারদুস্থ্য ও দরিদ্রদের ঘরেপৌছে দেওয়া হবে। সবাই সবার অবস্থান থেকে সাধারন জনগনকে প্রয়োজন ছাড়া ঘর বের না হওয়ার জন্য সচেতন করতে হবে।

About the author

SOFT PRO IT