বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাউন্সিলর দুলাল প্রধানের উদ্যোগে মাস্ক ও হ্যান্ডওয়াস বিতরণ

কাউন্সিলর দুলাল প্রধানের উদ্যোগে মাস্ক ও হ্যান্ডওয়াস বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : করোনা ভাইরাস প্রতিরোধে ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের উদ্যোগে ওয়ার্ডবাসীদের বাড়ি বাড়ি গিয়ে মাস্ক, হ্যান্ডওয়াস ও হ্যান্ড গ্লাফস্ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ মাচর্) বিকেলে একরামপুর ইস্পাহানী ও জেলেপাড়া এলাকায় ওয়ার্ডবাসীদের মাঝে এ সচেতনতামুলক সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় কাউন্সিল দুলাল প্রধানের স্বেচ্ছাসেবক প্রতিনিধিরা প্রতিটি বাড়িতে গিয়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকাসহ হাত ভাল করে সাবান দিয়ে ধৌত করার জন্য তাগিদ দেওয়া হয়। সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান করা ও জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বাহিরে বের হলে অবশ্যই মসাস্ত ও হ্যান্ড গ্লাভস পড়ে বের হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ২৩ নং ওয়ার্ড সমাজ সেবক জসিম উদ্দিন প্রধাণ, জাকির প্রধান, মহানগর ছাত্রলী মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম, অনিক তালুকদার অপু, সমাজ সেবক নাজির মিয়া, রাজু, রবিন, বাপ্পি, অর্জুন, আলম, সতেজ, পিয়াস, শামীম, সোহেল, মামুন প্রমূখ।

About the author

SOFT PRO IT