জাতীয় ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আগামী ৯ এপ্রিল পবিত্র শবে বরাত

পবিত্র শবে বরাত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট) : আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। আজ বুধবার ২৫ মার্চ বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২৭ মার্চ শুক্রবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে।

বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪১ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

ফলে আগামীকাল ২৬ মার্চ বৃহস্পতিবার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২৭ মার্চ (শুক্রবার) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। অর্থাৎ আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 March 2020

আগামী ৯ এপ্রিল পবিত্র শবে বরাত

www.narayanganjbarta24.com