নারায়ণগঞ্জ রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সেবার ব্রত নিয়ে আমি ও আমার দল কাজ করে যাবো : ভিপি বাদল

সেবার ব্রত নিয়ে আমি ও আমার দল কাজ করে যাবো : ভিপি বাদল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল (ভিপি বাদল) বলেছেন, বিশ্ববাসী যখন প্রাণঘাতি করোনায় আক্রান্ত। তখন লোক দেখানো নয় সেবার ব্রত নিয়ে আমি ও আমার দল কাজ করে যাবো। যেকোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ভি‌পি বাদল বলেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে সেবা করে যাচ্ছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। যার ঋন কখনো শোধ করা যাবে না। মতানৈক্য ভুলে গিয়ে দলমত নির্বিশেষে আসুন সকলেই যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেই। বাহি‌রে ‌বের হ‌বেন না। নিজ বাসায় সুরক্ষিত থাকুন।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী কর্মকর্তা ও কর্মচারী, বেসরকারী, আধাসরকারিসহ বিভিন্ন সংস্থা ও ব্যাক্তির মাধ্যমে যারা দিনরাত কাজ করে যাচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তাদের ঋণ কখনো শোধ করা যাবে না। এছাড়াও যেকোন প্রয়োজনে সযোগীতায় তার ব্যক্তিগত নম্বরে (০১৭৪০৫৮৭৯৩২, ০১৮৩০৩০২৪৯৪) যোগাযোগ করারও অনুরোধ করেছেন তি‌নি।

About the author

SOFT PRO IT