নারী প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এখন প্রয়োজন জাতীয় ঐক্য : প্রধানমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : করোনাভাইরাস সম্পর্কিত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

এর আগে সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর ভাষণে সারাদেশ লকডাউন করার কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেছিলেন, আমি এটুকু বলতে পারি, আমি যে দায়িত্বশীলতার কথা বলেছি, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিত হবে, কখন কী করতে হবে! আমি সকলের কাছে অনুরোধ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন। সরকারের প্রতি আস্থা রাখুন, যখন যেটা বলতে হবে যখন যেটা করতে হবে, যথাসময়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী প্রয়োজনীয় যেসব কথা বলা দরকার, জাতির উদ্দেশে ভাষণে সেই করণীয় সম্পর্কে অবশ্যই জাতিকে জানাবেন। এটাই প্রত্যাশা।

উল্লেখ্য, বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

About the author

SOFT PRO IT