নারী প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২৫শে মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২৫শে মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট) : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মাঝে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ মার্চ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে এ ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। ২৩ মার্চ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস রাখুন। উদ্ভূত পরিস্থিতিতে যখন যেটা করতে হবে প্রধানমন্ত্রী সে সম্পর্কে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দিক নির্দেশনা দেবেন। ২৫ মার্চ তিনি এই ভাষণ দেবেন।

ধারণা করা হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণে সরকারের নেওয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরে দেশবাসীর উদ্দেশে উদ্বিগ্ন না হতে আশ্বস্ত করে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

About the author

SOFT PRO IT