বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনা ভাইরাস প্রতিরোধে আল্লাহর কাছে তওবার বিকল্প নাই : কাজিম উদ্দিন প্রধান

করোনা ভাইরাস প্রতিরোধে আল্লাহর কাছে তওবার বিকল্প নাই : কাজিম উদ্দিন প্রধান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে নিউজ বন্দর ২৪ ডট কম অনলাইন পোর্টালের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩মাচর্) বাদ আছর বন্দর শাহী মসজিদ নিউজ বন্দর পোর্টালের কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।

দোয়া পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে কাজিম উদ্দিন বলেন, সারাদেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে। এ মহামারী থেকে পরিত্রানের উপায় সচেতনতা অবলম্বন করা। এই ক্রান্তিকালে আমাদের পরিবার তথা দেশকে বাচাতে হলে সেফটি অবলম্বন করতে হবে। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সকল সরকারী-বেসরকারী দপ্তরগুলোতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের জনসমাগম এড়াতে হবে, মূখে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে,হাত ভালকরে সাবান দিয়ে ধৌত করতে হবে।

তিনি আরো বলেন, আল্লাহর দরবারে আমাদের তওবা ছাড়া কোন উপায় নাই। ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সর্বোপরি এই ভাইরাস থেকে বাচতে সচেতনা ও মহান আল্লাহর কাছে পানা ছাড়া কোন বিকল্প রাস্তা নাই।

নিউজ বন্দর অনলাইনের প্রকাশক শেখ আরিফের সভাপতিত্বে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেম, বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, নাজিম উদ্দিন মাষ্টার,নিউজ বন্দর পোর্টালের সম্পাদক মো. নাজমুল, চিফ ফটো সাংবাদিক সাকির আহমেদ বাপ্পি, বন্দর থানা যুবলীগনেতা সামছুল হাসান, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. সালাউদ্দিন, যুবলীগ নেতা সানোয়ার হোসেন, শিক্ষক নেতা শেখ কামাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. বাবলু, জেলা ছাএলীগ নেতা রিদয়, জাপা নেতা ডালিম প্রধান প্রমূখ।

পরিশেষে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে দোয়া পাঠ করা হয় ও সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT