জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা

ব্রেকিং নিউজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট) : করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় আগামী ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ২৩শে মার্চ সোমবার বিকালে দেশের করোনা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়া্রুল ইসলাম।

মন্ত্রি পরিষদ সচিব বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী ২৬ মার্চ সরকারি ছুটি, ২৭ ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছেন। এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। তবে ওই সময় পুলিশ হাসপাতাল, বাজারসহ নিত্য প্রয়োজনীয় সেবা খাত খোলা থাকবে।

About the author

SOFT PRO IT