নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মিজানুর রহমান নামে এক ব্যক্তি ৭ দিন ধরে নিখোঁজ

মিজানুর রহমান নামে এক ব্যক্তি ৭ দিন ধরে নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ৬২ বছর। তিনি ট্রিপল বি (বি বি বি) ইট ভাটার মালিক । তার গায়ের রং শ্যামবর্ণ,  উচ্চতা অনুমান ৫ ফুট সাড়ে ২ ইঞ্চি।

সে গত ১৫ মার্চ রবিবার বিকাল অনুমান ৪ টার সময় খিলক্ষেত  ক- ২০৪/১/এ -বোট ঘাট নামাপাড়া নিজ বাসা হতে বের হোন লেকসিটি পর্যন্ত হাটার উদ্দেশ্যে। পর তিনি বাসায় ফিরে না আসলে সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তার ছেলে পাভেল রহমান খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নম্বর ১১১৩ তারিখ ১৫-০৩-২০২০।

কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে পাভেল রহমান ০১৮৪০ ৮৮৮৮৮৪  যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

About the author

SOFT PRO IT