বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বার্ষিকী উদযাপন

যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বার্ষিকী উদযাপন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদদাতা ) : জেলা যুবলীগনেতা খান মাসুদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে জাকজমকপূর্ণ ভাবে ১৬ পাউন্ড কেক কেটে জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৭ র্মাচ  (মঙ্গলবার) বাদ মাগরিব বন্দর খেয়াঘাট কল্পনাখান মার্কেট খান মাসুদের অফিসে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি হাজী এহসানুল হাসান নিপু ও প্রধান বক্তা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোহসীন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা মো. জুয়েল, মো. ইমন, বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ফয়সাল কবির, মো. শেখ মমিন, মো. সুমন, সানি, মাকসুদ, হোসেন, খোরশেদ আলম, মিলন, কামাল, জিয়াবুর, হিরা, রাজু আহমেদ, সাদ্দাম, পারভেজ, আসিফ, আমানুল্লাহ, নাছির, অনিক হাসান প্রমুখ।

About the author

SOFT PRO IT