রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে জুটের গোডাউনে আগুন

আগুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে একটি জুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকার ইউনিফল টেক্সটাইলের সামনে আনোয়ার হোসেনের তুলার গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আনোয়ার হোসেন জানান, রাত ১০ টার দিকে তার মালিকানাাধীন জুটের গোডাউনে হঠাৎ আগন লেগে যায়। আগুন লেগে মুহুর্তের মধ্যোই পুরো গোডাউনে ছড়িয়ে পরে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে গোডাউনে থাকা তুলা তৈরির জুট পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকান্ডের ঘটনায় গোডাউনে থাকা ৮/১০ লাখ টাকার তুলা পুড়ে ছাই হয়ে যায় বলে দাবি করেন তিনি।

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মান্নান বলেন, আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছে প্রায়  এক ঘন্টা ব্যাপী চেষ্টা চচালিয়ে আগুন নিয়ন্ত্রনে আসতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।

About the author

SOFT PRO IT