জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সব শিক্ষা প্রতিষ্ঠান ও বন্দর বন্ধের নির্দেশনা চেয়ে রিট

হাইকোর্ট
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে দেশের সব স্থল ও নৌ-বন্দর বন্ধের নির্দেশনাও চাওয়া হয়েছে। ১৫ মার্চ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

গত ৮ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে তিন জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তবে তারা সুস্থ হয়ে গেছেন বলে দাবি সরকারের আইইডিসিআরের।

শনিবার (১৪ মার্চ) রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদ সম্মেলন করে জানান, দেশে আরও দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বৈশ্বিক মহামারি রূপ নিলেও বাংলাদেশ সরকার বলছে, দেশে এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়নি। অনেকে বলছেন, করোনা ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আগেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা দরকার। এরই মধ্যে ইউনুছ আলী আকন্দ এ রিট করলেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 March 2020

সব শিক্ষা প্রতিষ্ঠান ও বন্দর বন্ধের নির্দেশনা চেয়ে রিট

www.narayanganjbarta24.com