নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনা ভাইরাস মোকাবেলায় সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে : মেয়র হা‌সিনা গাজী

করোনা ভাইরাস মোকাবেলায় সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে : মেয়র হা‌সিনা গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী বলেছেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। করোনা ভাইরাস মোকাবেলায় সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। এই ভাইরাস বেশিদিন থাকে না। বেশিরভাগেই চিকিৎসা নিয়ে ভালো হয়ে যায়। কেউ আতংক ছড়াবেন না।

বৃহস্পতিবার ( ১২ মার্চ ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে ক‌রোনা ভাইরাস প্র‌তি‌রোধ ও প‌রিচ্ছন্ন শহর প‌রিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও স্থানীয় মসজিদের ঈমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র হা‌সিনা গাজী আরো বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আমাদের পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়মিত ভালোভাবে হাতের বিভিন্ন অংশ পরিস্কার রাখতে হবে। বেশী করে পানি পান করতে হবে। অহেতুক ঘুরাঘুরি করা যাবে না। বিদেশ থেকে কেউ দেশে ফিরলে অবশ্যই তাকে কমপক্ষে ১৫দিন ঘুরাঘুরি থেকে বিরত থাকতে হবে। কেউ আক্রান্ত হয়েছে মনে হলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিত করবেন।

অনুষ্ঠা‌নে আরো উপ‌স্থিত ছি‌লেন, তারা‌বো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারা‌বো পৌরসভার নির্বাহী প্র‌কৌশলী জেড এম আ‌নোয়ার, তারা‌বো পৌরসভার স‌চিব তাজুল ইসলাম, তারা‌বো পৌরসভার কাউ‌ন্সিলর আনোয়ার হো‌সেন ও আমির হোসেনসহ অ‌নে‌কে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 March 2020

করোনা ভাইরাস মোকাবেলায় সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে : মেয়র হা‌সিনা গাজী

www.narayanganjbarta24.com