রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এমপি মনোনয়ন প্রত্যাশী বাবু গ্রেফতার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : প্রতারণা ও চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী রূপগঞ্জ থেকে মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন মোল্লা বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার  (১১ মার্চ) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর ওলন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত মোশারফ হোসেন মোল্লা বাবু ওই এলাকার মৃত আমিন উদ্দিন মোল্লার ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মোশারফ হোসেন মোল্লা বাবুর বিরুদ্ধে ঢাকা মেট্রো পলিটন আদালতে দুটি প্রতারণা ও একটি চেক জালিয়াতির মামলা রয়েছে। আর ওই তিনটি মামলার মধ্যে দুটি প্রতারণা মামলায় একটিতে দেড় বছর, আরেকটিতে এক বছরের কারাদন্ড দেয়া হয়। চেক জালিয়াতির মামলায় এক বছরের কারাদন্ড ও এক কোটি টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ওলন এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 March 2020

এমপি মনোনয়ন প্রত্যাশী বাবু গ্রেফতার

www.narayanganjbarta24.com