নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বুকের পার্সে করে ইয়াবা পাচার, নারী গ্রেফতার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বুকের মাঝে পার্সে করে ইয়াবা পাচারের সময় আলিমুন্নেছা ওরফে বিউটি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (১১ মার্চ) দুপুরে ওই নারীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নবীগঞ্জ রসুল বাগ এলাকা থেকে ৭০০ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয় । আলিমুন্নেছা উপজেলার পুরান বন্দর চৌধুরী এলাকার গোলজার হোসেনের স্ত্রী ।

ডিবির এসআই খোকন চন্দ্র সরকার জানান, বন্দর উপজেলার নবীগঞ্জ রসুলবাগ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলিমুন্নেছা ওরফে বিউটিকে আটক করা হয়। পরে নারী কনস্টেবল দিয়ে দেহ তল্লাশি করে তার বুকে থাকা একটি পার্স থেকে ৭ শ ইয়াবা উদ্ধার করা হয়েছে ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 March 2020

বুকের পার্সে করে ইয়াবা পাচার, নারী গ্রেফতার

www.narayanganjbarta24.com