বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাগিনা জোহা বিদ্যালয় মাঠে ভাষা সৈনিক মায়ের জন্য সাংসদ ভাতৃদ্বয়ের দোয়া

নাগিনা জোহা বিদ্যালয় মাঠে ভাষা সৈনিক মায়ের জন্য সাংসদ ভাতৃদ্বয়ের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ভাষা সৈনিক নাগিনা জোহার ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৭ মার্চ ) সকালে মদনপুর ইউনিয়ন বাগদোবাড়িয়া এলাকায় অবস্থিত নাগিনা জোহা উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এসময় রত্নগর্ভা মায়ের জন্য দোয়ায় অংশ গ্রহন করেন নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান এবং একেএম শামীম ওসমান। এসময় মায়ের রুহের মাগফেরাত সহ দেশবাসীর মঙ্গল কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন সাংসদ ভাতৃদ্বয়।

বন্দর থানা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, নরসিংদী মাধবদী  থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান, জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আবুল জাহের, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম, ধামগড় ইউপি আলহাজ্ব মাসুম আহম্মেদ চেয়ারম্যান, মুছাপুর ইউপি মাকসুদ চেয়ারম্যান, নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি গোলাপ হোসেন ভূইয়া, জেলা আইনজীবী সমিতি সভাপতি এডভোকেট মোহসীন মিয়া সহ আওয়ামীলীগ ও জাতীয় পাটির্র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ছাত্র -ছাত্রীর অভিভাবকবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 March 2020

নাগিনা জোহা বিদ্যালয় মাঠে ভাষা সৈনিক মায়ের জন্য সাংসদ ভাতৃদ্বয়ের দোয়া

www.narayanganjbarta24.com