নারায়ণগঞ্জ সদর বিনোদন বিশেষ সংবাদ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের মন মাতা‌নো আনন্দ ভ্রমন

বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের মন মাতা‌নো আনন্দ ভ্রমন
Written by SOFT PRO IT

 নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত আল রহান লিংকন) : উৎসবমুখর প‌রি‌বে‌শের মধ্য দি‌য়ে সম্পন্ন হল বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের আনন্দ (নৌ-‌বিহার) ভ্রম‌নের আ‌য়োজন। এ উপলক্ষে শুক্রবার (৬ মার্চ) সকা‌লে নারায়ণগঞ্জ টা‌র্মিনাল (ভিআই‌পি) ঘাট ‌থে‌কে চাঁদপু‌রের উ‌দ্দে‌শ্যে রউনা হয় যুবরাজ নামক বিশাল জাহাজ‌টি। এতে স্বতঃস্ফূর্তভা‌বে অংশ নেয় এ‌সো‌সি‌য়েশ‌নের সকল সদস্য, সাধারণ ভোটার সহ তা‌দের স্বজনরা।

এ‌দি‌কে এই ভ্রমন‌টি‌কে সাফল্যম‌ন্ডিত কর‌তে নেয়া হয় নানা উ‌দ্যোগ। সকাল থে‌কে ম‌নোজ্ঞ সাং‌স্কৃ‌তিক অনুষ্ঠা‌নে মন মাতায় সকল ভ্রমন পিপাসু‌দের। দুপু‌রে মধ্যাহ্ন‌ভো‌জে স‌ম্মি‌লিত বৈঠ‌কে এক মিলন মেলায় প‌রিণত হয় এই আনন্দ ভ্রমন। এরপর অনুষ্ঠান‌টি‌কে আ‌রো মুগ্ধকর করতে শুরু হয় কুপন প্র‌তি‌যোগীতা। টানটান উ‌ত্তেজনার মধ্য দি‌য়ে ১০ জন বিজয়ী‌কে দেয়া হয় আকর্ষ‌নিয় পুরষ্কার।

এসময় সম্মা‌নিত অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, নারায়ণগঞ্জ সদর ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) ‌মো. আসাদুজ্জামান, মহানগর আওয়ামীলী‌গের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহাবুবুল আলম চঞ্চল, মহানগর কৃষকলী‌গের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, ১৬নং ওয়ার্ড সভাপ‌তি মো.র‌ফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সাইফুল আলম বিপ্লব, সাবেক ছাত্রলীগ নেতা ও নারায়ণগঞ্জ ক‌লে‌জের সা‌বেক ভি‌পি কাইয়ূম হাসান পাপ্পু, ‌মোশারফ হো‌সেন, বি‌শিষ্ট ব্যবসায়ী মাসুম।

এ‌ বিষ‌য়ে এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি অালহাজ্ব মো. নাজমুল আলম সজল ব‌লেন, সারা‌দিন কর্মব্যস্ততায় আমরা সময় পার ক‌রে থা‌কি। এ‌তে ক‌রে অ‌নেকাং‌শেই প‌রিবার‌কে প‌রিপূর্ণ সময় দি‌তে আমরা ব্যর্থ। তাছাড়া সকল ব্যস্ততায় একটু প্রশা‌ন্তি ফি‌রে পাওয়ার জন্যই আমা‌দের এই ভ্রম‌নের ব্যবস্থা। প্র‌তিবছ‌রেই আমরা এই উদ্যোগ নি‌য়ে থা‌কি। যার ফ‌লে সক‌ল সদস্য ও সাধারণ ভোটার সহ প‌রিবা‌রের মা‌ঝে একটু প্রশা‌ন্তি লাভ হয়। পরব‌র্তি‌তে সক‌লের ম‌ধ্যে ঐক্যতা বৃদ্ধি সহ পা‌রস্পা‌রিক ভালবাসার বন্ধন আ‌রো মজবুত হয়।

এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন, এ‌সো‌সি‌য়েশ‌নের সহ সভপতি (‌জেনা‌রেল) মো. ক‌বির হো‌সেন, সহ সভাপ‌তি (এ‌সো‌সি‌য়েট) সাঈদ আহ‌মেদ স্বপন, প‌রিচালক (‌জেনা‌রেল) মো.আতাউর রহমান, প‌রিচালক (‌জেনা‌রেল), বীর মু‌ক্তি‌যোদ্ধা অালী আহাম্মদ শেখ, প‌রিচালক (‌জেনা‌রেল), মো. মোজা‌ম্মেল হক, প‌রিচালক (‌জেনা‌রেল) আলহাজ্ব আবদুল হাই, প‌রিচালক (‌জেনা‌রেল) আলহাজ্ব মো. ম‌নির হো‌সেন, প‌রিচালক (‌জেনা‌রেল) বাবু বৈদ‌্যনাথ পোদ্দার, প‌রিচালক (‌জেনা‌রেল) মো. সা‌ব্বির আহ‌মেদ সাগর, প‌রিচালক (‌জেনা‌রেল) ‌মো. আমির উল্লাহ রতন, প‌রিচালক (‌জেনা‌রেল) মো. সাখাওয়াত হো‌সেন সুমন, প‌রিচালক (‌জেনা‌রেল) আবুল বাশার বা‌সেত, প‌রিচালক (‌এ‌সো‌সি‌য়েট) মো. না‌ছির শেখ, প‌রিচালক (‌এ‌সো‌সি‌য়েট) হাজ্বী মো. শা‌হিন হো‌সেন, প‌রিচালক (‌এ‌সো‌সি‌য়েট) না‌ছিম আহ‌মেদ, প‌রিচালক (‌এ‌সো‌সি‌য়েট) আলহাজ্ব আতাউর রহমান, সা‌বেক প‌রিচালক হা‌জি মো.সফিউ‌দ্দিন সো‌হেল, প‌রিচালক (‌এ‌সো‌সি‌য়েট) আলহাজ্ব মিজানুর রহমান প্রমুখ।

About the author

SOFT PRO IT