নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহবান কাউন্সিলর খোরশেদের

মানবিক না.গঞ্জ ও খালেদা জিয়ার মুক্তিই একমাত্র প্রত্যাশা : খোরশেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ দুটি রোগ প্রতিরোধ গণবিজ্ঞপ্তি দিয়েছেন।

এতে তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে, সাড়া বিশ্ব জুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে। বাংলাদেশও আশংকা মুক্ত নয়। পাশাপাশি আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর মত মরণঘাতি রোগের আশংকাও রয়েছে। করোনা ও ডেঙ্গুর জন্য এখনো কোন নির্দিষ্ট প্রতিষেধক তৈরী হয়নি। বিধায় আক্রান্ত হওয়ার চেয়ে প্রতিরোধই সব্বোত্তম উপায়।

প্রাণঘাতি করোনা ও ডেঙ্গু থেকে মুক্তির একমাত্র উপায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের দয়া ও নিজেদের সচেতনতা। বিন্দুমাত্র হেলাফেলা করার সুযোগ নাই। তাই আপনাদের প্রতি সবিনয় নিবেদন আপনার স্ব স্ব ধর্মের প্রতি অনুগত থাকুন। সৃষ্টি কর্তার কাছে দেশ ও জাতির জন্য ক্ষমা প্রার্থনা করুন।

ধর্মীয় অনুশাষন মানার পাশাপাশি নিজের ঘর, বাড়ী ও আশেপাশের স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। গৃহস্থলী আবর্জনা পলিথিনে ভরে রাস্তা ঘাটে ফেলা থেকে বিরত থাকুন। পানির রিজার্ভ ট্যাংকি, বাড়ীর ছাদ, ফুলের টবে পানি নিয়মিত পরিস্কার করুন। কোথাও স্বচ্ছ পানি জমতে দিবেন না। সোফা ও খাটের নীচে, পর্দার আড়াল নিয়মিত ঝাড় দিন।

করোনা থেকে বাঁচতে নামাজের অজুর মত করে দিনে কয়েকবার হাত মুখ পানি দিয়ে ধৌত করুন। পশু পাখির সংস্পর্শ এড়িয়ে চলুন। মুখ ঢেকে হাচিঁ কাশি দিন। জনবহুল এলাকা এড়িয়ে চলুন।

সম্মানিত নারায়ণগঞ্জবাসী, দয়া করে মনে রাখবেন কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের একার পক্ষে করোনা বা ডেঙ্গুর মত মরণ ঘাতী ব্যাধি প্রতিরোধ করা সম্ভব নয়। আমরা আমাদের সীমিত সামর্থ্য ও লোকবল নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এখন শুধু প্রয়োজন আপনাদের সচেতনতা ও সহযোগিতা। মনে রাখবেন ভাইরাস জনিত রোগ সৃষ্টির মূল কারন যেখানে সেখানে আবর্জনা ফেলা। তাই নাসিক কর্তৃক নিধারিত এনজিও গাড়ীতে আবর্জনা দিন

About the author

SOFT PRO IT