রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ৪৭ লিটার চোলাই মদসহ আকাশ চন্দ্র দাস নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সিপিসি-৩। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ ঋষিপাড়া থেকে র‌্যাবের বিশেষ অভিযানে চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকাশ চন্দ্র দাস রূপগঞ্জ উপজেলার ঋষিপাড়া এলাকার নিবাস চন্দ্র দাস এর ছেলে ।

র‌্যাব-১ এর সিপিসি-৩ কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী জানান, দীর্ঘদিন ধরে উপজেলার পিতলগঞ্জ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। সোমবার রাতে র‌্যাব-১ এর আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক আকাশ চন্দ্র দাস পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব ৪৭ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 March 2020

রূপগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.narayanganjbarta24.com