ফতুল্লা র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আলীগঞ্জে ৭০ লক্ষ টাকার সার চুরির ঘটনায় ২ আসামি রিমান্ডে

আলীগঞ্জে ৭০ লক্ষ টাকার সার চুরির ঘটনায় ২ আসামি রিমান্ডে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আলীগঞ্জ মাদ্রাসা ঘাট হতে ৭০ লক্ষ ৪৬ হাজার ৬শ টাকা মূল্যের ( ৩৮৪.৫৫ মে.টন) সার চুরি মামলায় গ্রেফতার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের আসামিরা হলেন, যশোরের কোতেয়ালী থানার পদ্মাবিলা এলাকার মজিবর সরকারের ছেলে মুন্নাঁ সরকার, অভয়নগর থানার খান জাহান আলী মোল্লার ছেলে মো: সবুজ । আসামি দুই জন নোয়াপাড়া গ্রুপের আলীগঞ্জ মাদ্রাসা ঘাটের অডিট অফিসার। গত ২৫ ফেব্রুয়ারি আলীগঞ্জ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। এর আগে সারের হিসাবে গড় মিল থাকায় ফতুল্লা থানায় একটি মামলা করে মালিক পক্ষ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

01 March 2020

আলীগঞ্জে ৭০ লক্ষ টাকার সার চুরির ঘটনায় ২ আসামি রিমান্ডে

www.narayanganjbarta24.com