নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি-এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরে এই প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ মার্চ) সকাল ১০টা দিকে জেলা প্রশাসকের আয়োজনে শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কর্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বঙ্গবন্ধুর বিমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে সরকার গত ১৫ জানুয়ারি ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করে।

