নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ

না.গঞ্জে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ভারতের দিল্লিতে দাঙ্গার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ ওলামা পরিষদ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর শহরের ডিআইটি এলাকায় বঙ্গবন্ধু সড়কে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেছে ক্ষুব্দ তৌহিদী জনতা।

সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন কাসেমী, যুগ্ম সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, ওলামা পরিষদ নেতা মাওলানা ইসমাইল আব্বাসী, মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা আমানুর হোসাইন প্রমুখ।

হেফাজত ইসলামের নেতা আব্দুল আউয়াল বলেন, আপনি মোদীকে এদেশে আনলে রাজপথে লক্ষ জনতার রক্তের বন্যা বয়ে যাবে। আল্লামা আহমদ শফিকে নিয়ে আমরা রাজপথে নামবো। প্রয়োজনে মোদীর বিমানকে রাজপথে আটকিয়ে দেয়ার চেষ্টা করবো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে এই দেশে যত সংখ্যালুঘু আছে তারা আমাদের কাছে আমানত। আমাদের নবীর শিক্ষা সংখ্যালঘুদের উপর যেন কোন দিন আক্রমন না হয়। এই সংখ্যালঘু লোকেরা তাদের মন্দিরে তারা নিজেরা হামলা করে আমাদের গায়েল করার জন্য মামলা করবে। আর এজন্য মুসলমান ভাইয়েরা সোচ্চার থাকবেন। তারা যেন তাদের গায়ে আগুন ঢেলে আমাদের ফাঁসাতে না পারে।

তিনি বলেন, ভারতের মধ্যে যারা মুসলিম তারা সংখ্যালঘু। আল্লাহর রাসুল বলেছেন, এক প্রতিবেশি থেকে যদি আরেক প্রতিবেশির থেকে নিরাপদ না হয় সে দুনিয়া এবং আখিরাতে বর্বাত। আমরা ভারতের প্রতিবেশি রাষ্ট্র। ভারতের সংখ্যালঘু মুসলমানদের জুলুম করবা আমরাতো শয্য করবো না এবং আমার আল্লাহও শয্য করবে না। ভারতকে টুকরা টুকরা করে আল্লাহ ধ্বংস করে দিবে। তাদের দেশে মসজিদে আগুন জালিয়ে দেয়া হচ্ছে। নামাজরত অবস্থায় ইমাকে গুলি করে হত্যা করা হচ্ছে। মুসলমান ভাইদের জান মালের নিরাপত্তা নেই। আমরা বাংলাদেশি মুসলিমরা চুপচপা আঙুল মুখে দিয়ে বসে থাকবো, আর মোদি সরকার আইসা এখানে রঙের গাইন গাইবা তা কোন দিন হবে না।

About the author

SOFT PRO IT