নারায়নগঞ্জ বার্তা ২৪ : আল জাজিরা টেলিভিশনের বাংলাদেশ প্রতিনিধি, বাংলাদেশ হেলথ জার্নালিষ্ট ফোরামের মহাসচিব শাফিউদ্দিন আহমেদ বন্দর প্রেসক্লাব পরিদর্শন করেছেন। শনিবার ২৪ ডিসেম্বর রাত ৮টায় দৈনিক যুগান্তেরের ষ্টাফ রিপোর্টার গোপাল চন্দ্র দে কে সাথে নিয়ে বন্দর প্রেসক্লাব পরিদর্শনে এলে প্রেসক্লাব সভাপতি কমল খান ও সাধারণ সম্পাদক কাজিম আহমেদসহ নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান। এসময় আরও উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, যুগ্ম সম্পাদক নাসিরউদ্দিন, প্রাথমিক সদস্য মাহফুজুল আলম জাহিদ, শাহজামাল, সহিদুল ইসলাম শিপু প্রমূখ। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিক শাফিউদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকদের মনে রাখতে হবে আমরা একটি পরিবার। পরিবারের সদস্যরা যেমন একে অন্যের জন্য নিবেদিত তেমনি একজন সাংবাদিকের আরেক জনের প্রতি নিবেদিত থাকতে হবে। শুধু তাই নয়, আপনার বাড়ীর পাশে ময়লা আবর্জনা জমলে যেমন পরিস্কার করার দায়িত্ব আপনার তেমনি অপ সাংবাদিকতা রোধ করার দায়িত্ব প্রেসক্লাবের। অপসাংবাদিকতার বিরুদ্ধে আমরা বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস এসোসিয়েশন নিজেরা অভিযান পরিচালনা করেছি। অপসাংবাদিকদের বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে অপরাধীদের পুলিশে দিয়েছি। বন্দর প্রেসক্লাব শুধু বন্দর নয় নারায়ণগঞ্জ জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে ২২ বছর ধরে কল্যান মূলক সাংবাদিকতায় অবদান রেখে চলেছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক এই কামনা রইলো।




560557 411046Dead pent topic matter, thanks for entropy. 618709
599589 830314Awesome blog! Is your theme custom made or did you download it from somewhere? A design like yours with a few simple adjustements would really make my blog jump out. Please let me know where you got your design. Thank you 50212
663677 580650Hey there guys, newbie here. Ive lurked about here for slightly while and thought Id take part in! Looks like youve got quite a great place here 179944