সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সাহিত্য কথা

★ শুধুই মানুষ ★ ( কবিতা )

★ শুধুই মানুষ ★ ( কবিতা )
Written by SOFT PRO IT

শুধুই মানুষ ( কবিতা )

গিয়াসউদ্দিন আহমেদ

নারায়ণগঞ্জ বার্তা আমাকে ডেকো না ঐ মিছিলে !

যেখানে লাশের গন্ধ পাই শ্বাসনালীতে,

মনুষ্যত্ব ও মানবতার বিলোপ , 

সেখানে মানুষের অস্তিত্ব মানি না !

আমাকে ডেকো না ওই হায়েনার দলে !

চিল-শকুন শিয়াল-কুকুরের মত যারা মানুষের রক্ত মাংস সম্ভ্রম ছিঁড়ে ছিঁড়ে খায়। 

অন্তরাত্মা বলে ,

মান ও হুঁশ এইতো মানুষ ;

আসলে কি তাই ? 

যদি না হয় !

আমাকে ডেকো না আর ঐ লজ্জিত নামে !

আমার পরিচয় শুধুই মানুষ।

About the author

SOFT PRO IT