সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামি গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে আবুল কালাম সক্কু (৩৮) নামে মাদকসহ একাধিক মামলার আসামি গ্রেফতার  করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোদনাইল ভুইয়াপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল কালাম সক্কু ওই এলাকার মৃত আলকাস ভুইয়ার ছেলে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে একটি মারামারি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, আবুল কালাম সক্কু ২০০৮ সালে লাকী নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলার আসামী, ২০১৭ সালের জানুয়ারিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ফেন্সিডিলসহ গ্রেফতার হয়। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা রয়েছে। গত এক সপ্তাহে তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বিভিন্ন ঘটনায় তিনটি অভিযোগ করেছে স্থানীয় ভুক্তভোগীরা। সে একটি প্রভাবশালী মহলের শেল্টারে এলাকায় মাদক ব্যবসাসহ নানাবিধ অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলেও স্থানীয়দের অভিযোগ রয়েছে।

About the author

SOFT PRO IT