জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাজধানী ইস্কাটনের আগুন নিয়ন্ত্রণে, নিহত ৩

ফতুল্লায় পলিথিন ফ্যাক্টরিতে আগুন, জানমালের নিরাপত্তা নিয়ে শংকিত মানুষ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : রাজধানীর ইস্কাটনে দিলু রোডে একটি বাসার গ্যারেজে আগুন লেগে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার মো. এরশাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগুনে দুইজন দগ্ধ হয়েছেন। এ ছাড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন আরো তিনজন। এই পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, শহিদুল ইসলাম ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস। এ ছাড়া হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি আছেন তিনজন। এরা হলেন সুমাইয়া আক্তার, তার ছেলে মাহাদী, মাহমুদুল হাসান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, হাসপাতালে পাঁচজন ভর্তি আছেন। তিনজনের মরদেহও মর্গে রাখা হয়েছে।

আগুনে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।

About the author

SOFT PRO IT