বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর আপত্তিকর পোস্ট, যুবক গ্রেফতার

ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর আপত্তিকর পোস্ট, যুবক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়া যুবক গালিব হাসনাতকে (২১) গ্রেফতার করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকেলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সাবেক কদম রসুল পৌর যুবলীগ নেতা যুবলীগ নেতা জাকির হোসেন বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

জানা গেছে, হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের ছেলে গালিব হাসনাত (২১) গত ২৮ জানুয়ারী তার গালিব হাসনাত (বেয়াদব) নামক ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি আপলোড করে ফেসবুক ভাইরাল করে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর সম্মানহানী করে। এ ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারী সোমবার সকালে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা স্কুল ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে বন্দর থানায় আইসিটি আইনে মামলা দায়ের করে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছে, স্কুল কর্তৃপক্ষ কটূক্তিকারি গালিব হাসনাতকে আটক করে বন্দর থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরে করা হয়েছে। আমরা আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থান গ্রহণ করছি।

About the author

SOFT PRO IT