নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে হাতুড়ি দিয়ে স্বর্ণের দোকানে লুট, আহত-১

সোনারগাঁয়ে হাতুড়ি দিয়ে স্বর্ণের দোকানে লুট, আহত-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল মিয়া ) : সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের দারুগোলা এলাকায় স্বর্ণকারের ভাইয়ের মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে স্বর্ণের দোকানে লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় রুহুল আমীন (২৮) নামে এক স্বর্ণ ব্যবসায়ী গুরুত্বর আহত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় আবু তাহের মেম্বারের মার্কেটে সুজনের দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাফুরদী এলাকার ৮-১০ জনের একদল স্থানীয় সন্ত্রাসী আশ্রাফ আলীর ছেলে ফারুক (২৫), ইকবালের ছেলে সাইদুল (২৫), মিলন পাগলার ছেলে মোস্তাক (২৪) এবং একই এলাকার সোহান (১৮) প্রায়ই ওই মার্কেটে মাদক সেবন করে থাকে, কেউ বাঁধা দিলে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। তারা বলেন, গতকাল মাদক সেবনের জন্য টাকা চাইলে সুজনের ভাই টাকা না দিলে তাকে এলোপাতাড়ি হাতুড়ি ও দেশি অস্ত্র দিয়ে অতর্কিত ভাবে মারধর করে। পরে তারা দোকান ভাঙচুর করে অলঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। আহত রুহুল আমীনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বর্ণকার সুজন জানান, তার দোকান থেকে আনুমাণিক ৪ ভরি স্বর্ণালঙ্কার, ৮৫ ভরি রুপা ও নগদ ৭৫ লাখ টাকা লুট হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলেছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত থাকবে।

About the author

SOFT PRO IT