জাতীয় ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শবে মিরাজের তারিখ নির্ধারণে সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা

চাঁদ-কমিটির সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আজ বাদ মাগরিব ২৪ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

১৪৪১ হিজরি সনের পবিত্র শবে মিরাজের তারিখ নির্ধারণ, রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর— ৯৫৫৯৪৯৩,৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর— ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১, অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

About the author

SOFT PRO IT