নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সহযোগিতা পাচ্ছি না : শামীম ওসমান

সহযোগিতা পাচ্ছি না : শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, ৪০ দিন কাঁদতে পারি নাই। যখন আল্লার ঘরে গেলাম তার পর কেদেছি। আমার মা ছিলো খুব নরম। ইনজেশন দেখে ভয় পেতো। ডাক্তার ইনজেকশন দেয়ার আগেই মারে বাবারে বলে কাঁদতেন। যখন আমার মাকে লাইভ সাপোর্ট দেয়া হলো তখন আমি আমার মায়ের পাশে দাড়িঁয়ে বললাম মা তোমার কেমন লাগছে। মা বললো কোনো ব্যথা পাচ্ছি না। এখন আমার বাবা-মা নেই। যাদের বাবা মা আছে তাদের কাছে অনুরোধ বাবা মার সেবা করো। ২২শে ফেব্রুয়ারী শনিবার শহরে ক্যামব্রিয়ান স্কুলে বঙ্গবন্ধু ২য় আইটিএফ তায়কোয়ান্দো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মানুষের সহযোগিতা পাচ্ছি না। নারায়ণগঞ্জে একটা বিশ্ববিদ্যালয় ও একটা মেডিকেল কলেজ হাসপাতাল করা হবে। সেদিন বেশি দূরে নয়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার এই সরকারের আমলে হবে বলে আমরা বিশ্বাস করি।

About the author

SOFT PRO IT