নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

না.গঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে দলের সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার অধীন সব উপজেলা ও পৌর বিএনপির কার্যক্রম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের পরামর্শে পরিচালিত হবে।

এর আগে ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারী জেলা বিএনপির ২৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির তালিকা প্রকাশ করা হয়। জেলা বিএনপির সাবেক কমিটির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামানকে সভাপতি ও জেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ করে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়।

এরপর ২০১৯ সালের ২৩ মার্চ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতি কাজী মনিরুজ্জামান এবং সেক্রেটারী অধ্যাপক মামুন মাহমুদ সহ ২০৫ জনের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দিয়েছিলেন। আর এই পূর্ণাঙ্গ কমিটিও দলীয় আন্দোলন সংগ্রামে জোড়ালো কোনো ভূমিকা রাখতে পারেনি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 February 2020

না.গঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

www.narayanganjbarta24.com