সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁও উপজেলা শহীদ মিনারে সর্বস্তরের পুষ্পস্তবক অর্পণ

সোনারগাঁও উপজেলা শহীদ মিনারে সর্বস্তরের পুষ্পস্তবক অর্পণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদ দাতা ) : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সোনারগাঁওয়ের সর্বস্তরের জনগণ।

রাত ১২টা ১টি মিনিটে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও থানা পুলিশ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলার তৃণমূল আওয়ামীলীগের নেতৃবৃন্দ,থানা বি.এন.পি, থানা জাতীয় পার্টি, সোনারগাঁও প্রেসক্লাব, সোনারগাঁও রিপোর্টাস ক্লাব,সোনারগাঁও থানা প্রেস ক্লাব, সোনারগাঁও প্রেস ইউনিটিসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 February 2020

সোনারগাঁও উপজেলা শহীদ মিনারে সর্বস্তরের পুষ্পস্তবক অর্পণ

www.narayanganjbarta24.com