সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসায় ভাষা শহীদদের স্মরণে দোয়া

নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসায় ভাষা শহীদদের স্মরণে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে অবস্থিত নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে দোয়া পরিচালনা করেন, নানাখী জামেয়া ফারুকিয়া কওমিয়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা আরিফুল ইসলাম কাসেমী।

এসময় মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আলমগীর হুসাইন সহ অন্যান্য ওলামায়ে কেরাম এবং মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT