জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ থেকে বদলী ডিবির কর্মকর্তা অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এক সময় নারায়ণগঞ্জ জেলায় অপরাধী ধরতে দাবড়িয়ে বেড়িয়েছিলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) এস.আই জলিল মাতুব্বর। এর আগে ছিলেন নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক। দুর্ধর্ষ সন্ত্রাসী, আসামী ও মাদক ব্যবসায়ী ধরেছেন, আবার নানা কারণে সমালোচিতও হয়েছেন। সেই জলিল মাতুব্বর এখন নিজেই গ্রেফতার হলেন অস্ত্র-গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা সহ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গাবতলী থেকে অস্ত্র-গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা সহ এই পুলিশ অফিসারকে গ্রেফতার করে  দারুস সালাম থানা পুলিশ।

দারুস সালাম থানা সূত্র জানিয়েছে, জলিল মাতব্বর নারায়ণগঞ্জ মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে বদলি হয়ে গোপালগঞ্জ যাচ্ছিল। পথে গাবতলী থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা, ২৭ রাউন্ড গুলি, ২টা ম্যাগজিন ও একটি পিস্তল উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, এ রকম একটি খবর আমরা পেয়েছি। বিস্তারিত এখনও জানা যায়নি। মাদক ও অস্ত্র পাওয়ার মতো কোনো ঘটনা যদি ঘটে থাকে তবে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT