রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-১

বিস্ফোরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আব্দুল সাত্তার (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার ইসলাম অক্সিজেন প্রাইভেট কোম্পানী লিমিটেডের ভিতরে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল সাত্তার লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ডিঙ্গিমারা এলাকার আজিজার রহমানের ছেলে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই আশরাফুল আলম জানান, আব্দুল সাত্তার ইসলাম অক্সিজেন প্রাইভেট কোম্পানী লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার রাতে অক্সিজিন সিলিন্ডারে অক্সিজেন ভরার সময় অতিরিক্ত চাপে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এসময় শ্রমিক আব্দুল সাত্তারের শরিরের নিচের অংশ ছিন্ন বিছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 February 2020

রূপগঞ্জে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-১

www.narayanganjbarta24.com