সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল মিয়া ) : সোনারগাঁও থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ই ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকেল ৪টায় সোনারগাঁও থানা কম্পাউন্ডে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো.মনিরুল ইসলাম (পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন), মো.আব্দুল্লাহ আল মামুন (অতিরিক্ত পুলিশ সুপার,অপরাধ), মো.খোরশেদ আলম(অতিরিক্ত পুলিশ সুপার-খ অঞ্চল)।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউপি চেয়ারম্যান হামীম সিকদার সিপলু, মোগরাপাড়া ইউপির চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস ছাত্তার প্রধান, সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার, সাধারণ সম্পাদক আল আমিনসহ অন্যান্য প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

About the author

SOFT PRO IT