সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ মায়ের পর ছেলের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ মায়ের পর ছেলের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় আগুনে দগ্ধ একই পরিবারের আটজনের মধ্যে আরও একজন মারা গেছেন। ওই ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল দুইয়ে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরজাহান বেগম (৬০)।

আর মধ্যরাতে মারা যান নুরজাহানের ছেলে কিরণ মিয়া। কিরণ মিয়ার শরীরের ৭০ শতাংশ পোড়া ছিল। ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। কিরণের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে আগেই জানা গেছিল। এ ছাড়া দগ্ধদের মধ্যে আবুল হোসেন ও কাওছার নামে আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

গ্যাসলাইন লিকেজ থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকার একটি বাসায় একই পরিবারের ৮ জন দগ্ধ হন। দগ্ধরা বাকিরা হলেন, মো. হিরণ মিয়া, মুক্তা, আপন ও লিমা।

About the author

SOFT PRO IT