রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাইচেষ্টা

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  রূপগঞ্জে সোবহান মিয়া (২৫) নামে এক চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে একদল ছিনতাইকারী। গুরুতর আহত অবস্থায় সোবহানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মাঝিপাড়া ডেঙ্গার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সোবহান মিয়া উপজেলার ভায়েলা এলাকার বাসিন্দা।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 February 2020

রূপগঞ্জে চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাইচেষ্টা

www.narayanganjbarta24.com