বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শুক্কুর মাহামুদ এর স্মরণ সভায় বিশাল মিছিল নিয়ে লিটনের যোগদান

শুক্কুর মাহামুদ এর স্মরণ সভায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেন লিটন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্ব শুক্কুর মাহামুদ এর স্মরণ সভায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেন শ্রমিকলীগ নেতা মো. লিটন। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে বন্দরের নবীগঞ্জ কবিলের মোড় এলাকায় বন্দর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি  প্রয়াত আলহাজ্ব শুক্কুর মাহামুদ এর স্মরণ সভায় জাতীয় শ্রমিকলীগ ২৩নং ওয়ার্ড শাখার  সভাপতি মো. লিটন এর নেতৃত্বে এ বিশাল নিয়ে যোগদান করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান।

এ সময় স্মরণ সভায় মিছিল নিয়ে আরো যোগদান করেন, ২৩নং ওয়ার্ড শ্রমিকলীগের কার্যকরী সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বোরহান মিয়া, সাংগঠনিক সম্পাদক ছগীর আহম্মদ  ডালিম প্রমুখ নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT