নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এখন সবাই আওয়ামী লীগ হয়ে গেছেন : শামীম ওসমান

আগামী ১৬ জুন থেকে শুরু করবো : শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আমি মিথ্যা কথা বলি না। সত্য বলি, চেষ্টা করি সত্যের উপর থাকতে। অনেক ত্যাগী পোড় খাওয়া আওয়ামী লীগের নেতাকর্মী অবহেলিত। অনেকের বাড়িতে চুলাও ঠিক মত জ্বলে না। কিন্তু এখন যেদিকে দেখি সেদিকেই শুধু আওয়ামী লীগ। সবাই এখন আওয়ামী লীগ হয়ে গেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ার) বিকেলে বন্দরের কবিলের মোড় এলাকাতে প্রয়াত শ্রমিক লীগ নেতা শুক্কুর মাহমুদ স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনীতি এখন রাজনীবিদদের কাছে অনুপস্থিত। অনেকেই রাজনীতি করেন মঞ্চে চেহারা দেখাতে। তারা এটাকে পুঁজি করে চলেন। শামীম ওসমানের চেয়েও হাজার গুণে বেশী ভালো ছিলেন প্রয়াত শুক্কুর মাহমুদ। তিনি আজ চলে গেছেন। তাঁর মত নেতার অভাব অপূরণীয়।

তিনি আরো বলেন, সমাজে ৯৮ ভাগ ভালো মানুষ। কিন্তু ২ ভাগ খারাপের কারণে অনেক ভালো মানুষ সামনে আসতে পারে না। সব শ্রেণির মধ্যেই এটা বিদ্যমান। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। যারা দলের জন্য নিবেদিত তাদের সামনে আনতে হবে। ২ পার্সেন্ট খারাপের কাছে হেরে গেলে চলবে না।

আরো বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সেক্রেটারী আবু হাসনাত শহীদ বাদল, বন্দর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, সেক্রেটারী কাজিমউদ্দিন, জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 February 2020

এখন সবাই আওয়ামী লীগ হয়ে গেছেন : শামীম ওসমান

www.narayanganjbarta24.com