সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে শুভ (২২) নামে এক মোটর শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা শিমরাইল উত্তরপাড়া স্বর্ণকারের বাড়ির পেছনে রাস্তার গলিতে এ ঘটনা ঘটে। পরে আহত শুভকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শুভ শিমরাইল উত্তরপাড়া এলাকার জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রবের ছেলে। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্বপাড়ের সাজেদা হাসপাতাল সংলগ্ন একটি ট্রাকের গ্যারেজে মেকানিকের কাজ করতেন বলে জানা গেছে।

শুভর পরিবারের সদস্যরা জানান, বিকেলে কয়েকজন মাদকসেবী যুবকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে ওই যুবকরা তাকে পিটিয়ে আহত করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এবং ঢামেক হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পরে বিস্তারিত জানা যাবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 February 2020

সিদ্ধিরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

www.narayanganjbarta24.com