বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে শুভকরদী চরধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এ মরদেহ উদ্ধার করা হয়।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, নদীতে গোসলের উদ্দেশ্যে অজ্ঞাত যুবক পানিতে ডুব দেয়। পরে নদীর ধারে এমভি নাহাতাজ-০ বাল্কহেডের লস্কর মো. আরিফুল ইসলাম দেখতে পান গোসলে নামা যুবকটি পানিতে হাবুডুবু খেয়ে গভীর পানিতে যাচ্ছেন। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে যুবকের মরদেহ উদ্ধার করে।

About the author

SOFT PRO IT