নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বর্ষপঞ্জি পরিবর্তনে ধোঁকা খেলেন কেউ কেউ, ফাল্গুন কাল !

ধোঁকা খে‌লেন কেউ কেউ, বর্ষপ‌ঞ্জি‌ প‌রিবর্তনে ফাল্গুন কাল !
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলা তারিখের সাথে পরিচয় না থাকায় ধোঁকা খেয়েছেন অনেকেই। দীর্ঘদিন ধরে ইংরেজি ১৩ ফেব্রুয়ারিকে যারা পহেলা ফাল্গুন হিসেবে উদযাপন করে আসছেন, আজও সেই অভ্যাস ভুলে নেই কেউ কেউ। নতুন সংশোধিত বর্ষপঞ্জিতে পহেলা ফাল্গুন ১৩ নয়, ১৪ ফেব্রুয়ারিতে। কিন্তু অনেকেই জানেন না এই পরিবর্তনের খবর। তাই বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সকাল কেউ কেউ বের হয়েছেন বাসন্তী সাজে, মাথায় চুলে  ফুলের খোপা বেধেঁ।

বসন্তের প্রধান উৎসব হয় চারুকলায়। সে অনুযায়ী চারুকলার সামনে বাসন্তি সাজে ভিড় জমে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুদের। কিন্তু তাদের খটকা লাগে কোনও আয়োজন না দেখে।

তেমনই এক পরিবার রহমানের। স্ত্রী-কন্যাসহ বাসন্তী রঙে সেজে এসে শোনেন আজ পহেলা ফাল্গুন না। তিনি বলেন, সেই ছোটবেলা থেকে জানি ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন। আজ এসে শুনি দিনটি নাকি বদলে গেছে। বদলে যাওয়ার বিষয়টি বেশি শেয়ার করা হলে, হয়তো আমাদের এই হয়রানি হতে হতো না। বাসন্তী আর নীল রঙের জামায় ঝলমলে রোদ্দুরেও তার কন্যার মন খারাপ, জানালেন রহমান। ঠিক তেমনি নারায়ণগঞ্জেও বিভিন্নস্থান ও প্রতিষ্ঠানে এ অভ্যাসে কৃতদাস হতে দেখা গেছে। আয়োজন করে উদযাপর হয়েছে পহেলা ফাল্গুন।

About the author

SOFT PRO IT